বিডিইআরএম ফেনী জেলার উদ্যোগে ও জেলা প্রশাসকের সহযোগিতায়
স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার :
বিডিইআরএম ফেনী জেলার উদ্যোগে ও ফেনী জেলা প্রশাসকের সহযোগিতায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির সম্প্রদায়ের স্কুলে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ফেনী ট্রাংক রোডস্থ জয়কালী বাড়ী মন্দিরে বুধবার (১১ মার্চ) বিকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিডিইআরএম এর ফেনী জেলা সভাপতি বলরাম দেবনাথ এর সভাপতিত্বে ও সোনাগাজী উপজেলা সভাপতি পলাশ দাস এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডিইআরএম ফেনী জেলা সাধারণ সম্পাদক রাজীব দাশ বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু মহাজোট ফেনী জেলা সভাপতি অজিত বরণ দাস, সদর উপজেলা সভাপতি ডাক্তার বিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক রিপন মজুমদার, যুগ্ম সম্পাদক লিটন মালাকার, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক সাধন নাথ, কোষাধ্যক্ষ দিপক দাস, ছাগলনাইয়া উপজেলা সভাপতি বাসু দাস প্রমুখ।
